ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে মামলা করলো ফেসবুক

২৮ জুলাই, ২০২০ ১৩:১৫  
এবার ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছে ফেসবুক। ‘বাড়াবাড়ি’র অভিযোগে নিজ কর্মীদের গোপনতা রক্ষায় লুক্সেমবার্গের জেনারেল কোর্টের হস্তক্ষেপ চেয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট। ফেসবুকের অভিযোগ, ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ন্ত্রকরা চলমান অ্যান্টিট্রাস্ট তদন্তের পরিসীমার বাইরে এমন সব তথ্য চাইছেন যা চলমান তদন্তের আওতায় পড়ে না। এটা কর্মীদের গোপনতার জন্য হুমকি। এ বিষয়ে ফেসবুক এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ফেসবুকের অভিযোগে যৌক্তিকতা আছে কি না, তা খতিয়ে দেখতে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ মামলাটির শুনানি শুরু করতে পারে জেনারেল কোর্ট।